আনোয়ারা সাহিত্য পরিষদের উদ্যোগে অনলাইনে সাহিত্য আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা সাহিত্য পরিষদের (আসাপ) উদ্যোগে ২১ মে অনলাইন সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। এতে দেশে ও দেশের বাইরে থাকা আনোয়ারার সাহিত্যকর্মীরা অংশ নেন।
আসাপের ফেসবুক পেজে স্বরচিত লেখা পোস্ট করেন দিলু নাসের, খালেদ সরফুদ্দীন, নাছির বিন ইব্রাহীম, মাহফুজুল আলমম খান, আলমগীর মুহম্মদ সিরাজ, আলী আকবর, রফিক আহমদ খান, মোহাম্মদ নুরুল আবছার ও নুরুল আনোয়ার ইমরানসহ অনেকে। লেখা নিয়ে আলোচনা করেন কবি-ছড়াকার আরকানুল ইসলাম।
আলোচনা পর্বে আরও অংশ নেন মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী, সাংবাদিক আজাদ মঈনুদ্দীন, লেখক শহীদুল ইসলাম শহীদ ও সিইউএফএল সিবিএ সভাপতি নাছির উদ্দিন। আসরে সঞ্চালনা করেন নুরুন্নবী আলী।—আনোয়ারা প্রতিনিধি