আনোয়ারার নিখোঁজ গৃহবধূর লাশ পাহাড়ের খাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের মধ্য গুয়াপঞ্চক গ্রামের নিখোঁজ হওয়া গৃহবধূর লাশ গতকাল শুক্রবার কেইপিজেডের পাহাড়ের খাদে পাওয়া গেছে৷ গত মঙ্গলবার বিকেলে তিনি পাহাড়ে পাতা কুড়াতে গিয়ে আর ঘরে ফেরেননি৷
জানা গেছে, মঙ্গলবার বিকেলে মধ্য গুয়াপঞ্চক গ্রামের মোহাম্মদ উল্লাহ পাড়ার ছাবের আহমদের স্ত্রী জাহানারা বেগম (৪০) পার্শ্ববর্তী কেইপিজেডের পাহাড়ের ধারে পাতা ও লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁিজর পরও তাঁকে পাওয়া যায়নি৷ পরে গতকাল শুক্রবার দুপুরে জাহানারার লাশ পাওয়া যায় পাহাড়ের গভীর খাদে৷ পুলিশ লাশ উদ্ধার করেছে৷
নিহত জাহানারার দেবর মো. জাফর চার দিনের মাথায় লাশ পাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘এলাকায় আমাদের সঙ্গে একটি পক্ষের জমি নিয়ে বিরোধ চলছে, জানি না কি থেকে কি হলো।’ থানায় মামলা করার কথা জানিয়েছেন তিনি৷
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, পাহাড়ের গভীর খাদে লাশটি পাওয়া গেছে, সুরুতহাল প্রতিবেদন শেষে মামলাসংক্রান্ত বিষয়ে উদ্যোগ নেওয়া হবে৷