প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে নগদ অর্থ–সহায়তা দিয়েছে আখতারুজ্জামান স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি। সম্প্রতি রায়পুর উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ সহায়তা দেওয়া হয়।
এ উপলক্ষে আলোচনা সভা সংগঠনের সাংগঠনিক সম্পাদক আনচার নূর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল জলিল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি বজল আহমদ, আইনবিষয়ক সম্পাদক এয়ার মোহাম্মদ ও সহ–অর্থ সম্পাদক সাহাব উদ্দিন। স্বাগত বক্তব্য দেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। সভা সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান। সভা শেষে অতিথিরা ক্ষতিগ্রস্ত ২০০ জনের হাতে পাঁচশ টাকা করে নগদ অর্থ–সহায়তা তুলে দেন।