আনোয়ারায় জঙ্গিবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে গতকাল চট্টগ্রামের আনোয়ারায় বিক্ষোভ মিছিল বের করা হয় l ছবি: প্রথম আলো
রাজধানীর গুলশানে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে গতকাল চট্টগ্রামের আনোয়ারায় বিক্ষোভ মিছিল বের করা হয় l ছবি: প্রথম আলো

জঙ্গি হামলার প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা। গতকাল বেলা ১১টার উপজেলা সদরে এ সমাবেশ হয়।
যুবলীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনীর পরিচালনায় ও সভাপতি আসহাব উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
বক্তব্য দেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও হাইলধর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, রিদওয়ানুল করিম চৌধুরী, জাফর উদ্দিন চৌধুরী এম নজরুল ইসলাম। সমাবেশের আগে বিক্ষোভ মিছিল বের করা হয়।