আনোয়ারায় ফ্রি বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীর জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে তিন দিনের জন্য দুটি বাস দিয়েছেন সেখানকার স্থানীয় সাংসদ ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আজ সোমবার চট্টগ্রাম শহর থেকে বাস দুটি বিনা ভাড়ায় যাত্রী বহন করবে। ঈদুল ফিতরের সময় যাতায়াতের সুবিধার্থে আনোয়ারায় বিআরটিসির আগের একটির সঙ্গে আজ থেকে আরও একটি বাস যাত্রী পরিবহন করবে। ভূমি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইমরান হোসেন জানান, তিন দিনের জন্য বাস দুটির ভাড়া বহন করবেন প্রতিমন্ত্রী।