আনোয়ারায় বিনা মূল্যে চিকিৎসা শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে আনোয়ারায় বিনা মূল্যে চিকিৎসাশিবিরের আয়োজন করেছে দুটি সংগঠন। উপজেলার হাইলধর ও রায়পুরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে হাইলধর ইউনিয়নে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাইলধর বশিরুজ্জমান স্মৃতি শিক্ষাকেন্দ্রে চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়। এতে ২০জন চিকিৎসক অংশ নেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কলিম উদ্দিন। উপস্থিত ছিলেন বাংলাদেশে মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধু ভূষণ ভৌমিক, বশিরুজ্জমান স্মৃতি শিক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষক বখতেয়ার মাহমুদ ও আনোয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম। চিকিৎসাশিবিরে রোগীদের বিনা মূল্যে ওষুধও দেওয়া হয়।
এদিকে একইদিন উপজেলার রায়পুরে বিনা মূল্যে খতনা ক্যাম্পে করেছে বৈশাখী মেলা উদ্যাপন পরিষদ নামে একটি সংগঠন। এটি আয়োজন করা রায়পুর ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে। এতে ৫০ জনকে খতনা করানোর পাশাপাশি তাদের বিভিন্ন উপকরণ ও ওষুধ দেওয়া হয়। এছাড়া সংগঠনটি দিনব্যাপী আয়োজন করে গ্রামীণ খেলা।