আনোয়ারায় বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারার জুঁইদন্ডী এলাকায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও গণজমায়েত কর্মসূচি পালন করেছে কয়েকটি সংগঠন। গতকাল রোববার সকালে ইউনিয়নের লামারবাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শঙ্খ নদের ভাঙনে জুঁইদন্ডী ইউনিয়নের তিনটি গ্রামের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। এ অবস্থা থেকে মুক্তি মিলতে স্থায়ী বাঁধ নির্মাণের বিকল্প নেই।
মুহাম্মদ মুসলিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন এম এম নঈম উদ্দিন, এম নুরুল আবছার, আনোয়ারুল ইসলাম, মোস্তাক আহমদ আনোয়ারী, রাশেদুল ইসলাম চৌধুরী ও জামাল উদ্দিন।
কর্মসূচিতে অংশ নেয় ফুটন্ত ফুল, জুঁইদন্ডী একতা সংঘ, জুঁইদন্ডী জনতা সংঘ, ওয়েল ফেয়ার ফাউন্ডেশন, ইসলামি ছাত্র সেনাসহ বিভিন্ন সংগঠন।