আনোয়ার হোসেনের শয্যাপাশে ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালে চিকিত্সাধীন অভিনেতা আনোয়ার হোসেনকে দেখতে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে গিয়ে আনোয়ার হোসেনের শয্যাপাশে কিছু সময় কাটান ফখরুল। এ সময় তিনি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পক্ষ থেকে আনোয়ার হোসেনের চিকিত্সার জন্য এক লাখ টাকা দেন বলে জানান বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান।
গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, চলচ্চিত্রনির্মাতা চাষী নজরুল ইসলাম, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান প্রমুখ মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন।