আনোয়ারা ও টেকনাফ থেকে ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা ও কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। টেকনাফে আটক করা হয়েছে একজনকে। গত রোববার রাতে দুটি অভিযান চালানো হয়।
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গোয়ালিয়ার ঘাট এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। কোস্ট গার্ড সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ সাইফুল ওসমান বলেন, রোববার রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার ১ নম্বর স্লুইসগেট এলাকা থেকে থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ মো. রুবেল মিয়া নামের এক যুবককে রোববার রাত ১১টার দিকে আটক করে বিজিবি।
২ বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী বলেন, আটক যুবককে থানায় সোপর্দ করা হয়েছে।