আনোয়ারা সুফিয়া ইসলামের দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলামের স্ত্রী আনোয়ারা সুফিয়া ইসলামের (৮৩) মরদেহ গতকাল বৃহস্পতিবার জোহরের নামাজের পর মুন্সিগঞ্জ সদর উপজেলার সুখবাসপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে বছিরণনেছা উচ্চবিদ্যালয় মাঠে আনোয়ারা সুফিয়া ইসলামের জানাজায় এলাকাবাসী ও স্থানীয় বিএনপির নেতারা অংশ নেন। আনোয়ারা সুফিয়া ইসলাম গত বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি