আনোয়ারায় চারটি হোটেলকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় ভেজাল খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওবাইদুর রহমান। অভিযানে চারটি হোটেল, একটি ওষুধের দোকান ও পাঁচজন অটোরিকশাচালককে জরিমানা করা হয়।