আনোয়ারায় তথ্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে গতকাল সোমবার তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা অর্গানাইজেশন ফর উইমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (ওডেব) এ মেলার আয়োজন করে। মেলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুফিদুল আলম। অতিথি ছিলেন পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতার জামাল চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনুদ্দিন মজুমদার, অধ্যাপক কাজী গোলাম মোস্তফা, এনজিও কর্মকর্তা নুরুল আবছার তালুকদার। স্বাগত বক্তব্য দেন ওডেবের প্রধান নির্বাহী শ্যামলী মজুমদার।