আনোয়ারায় ২৯ এপ্রিল স্মরণে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় ২৯ এপ্রিল স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। বিকেলে ১৯৯১ সালের প্রলংকরী ঘূর্ণিঝড়ে আনোয়ারা উপকূলে নিহতদের স্মরণে খতমে কোরআন, মিলাদ ও স্মরণসভার আয়োজন করা হয়। উপজেলার রায়পুরের বার আউলিয়া এলাকায় বার আউলিয়া ফাউন্ডেশন স্মরণসভার আয়োজন করে। বিকেলে নগরের জেলা পরিষদ মার্কেটে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি