আনোয়ার গার্লস কলেজে বিজ্ঞান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের ঢাকা সেনানিবাস ক্যাম্পাসে দ্বিতীয় বিজ্ঞান উৎসবে শিক্ষার্থীদের প্রকল্প দেখছেন অতিথিরা l ছবি: প্রথম আলো
শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের ঢাকা সেনানিবাস ক্যাম্পাসে দ্বিতীয় বিজ্ঞান উৎসবে শিক্ষার্থীদের প্রকল্প দেখছেন অতিথিরা l ছবি: প্রথম আলো

শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের ঢাকা সেনানিবাস ক্যাম্পাসে দ্বিতীয় বিজ্ঞান উৎসব-২০১৬ গতকাল শুক্রবার শুরু হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বেলুন উড়িয়ে ও ফিতা কেটে দুই দিনব্যাপী এই বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন। এবারের উৎসবে ঢাকার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের মানসিকতার যথাযথ বিকাশে বিজ্ঞান উৎসবের মতো সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। এসব কার্যক্রম অব্যাহত রাখতে হবে। নারীশিক্ষার প্রসারে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের অবদানের কথাও তিনি স্মরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের চিফ পেট্রন ও সেনাবাহিনীর ভারপ্রাপ্ত লজিস্টিকস এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুল মোমেন খান ও কলেজের অধ্যক্ষ কর্নেল মো. রাশিদুল ইসলাম খান বক্তব্য দেন। আইএসপিআর। বিজ্ঞপ্তি।