আনোয়ার গ্রুপের কর্মশালা
সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে আনোয়ার গ্রুপের উদ্যোগে নির্মাণসামগ্রী ও প্রযুক্তিবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। এতে নির্মাণ খাতে আধুনিক প্রযুক্তি ও পেশাগত দক্ষতার চিত্র তুলে ধরে পণ্যের গুণগত মান, ব্যবহার ও বাজার উন্নয়নের বিষয়গুলো উপস্থাপন করা হয়।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসিফ ইব্রাহিম। কর্মশালায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম শামীম জেড বসুনিয়া প্রধান আলোচক ছিলেন।আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন গ্রুপের নির্বাহী পরিচালক হোসেন আখতার, পরিচালক হোসেন খালেদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম জাহিদ উদ্দিন। আনোয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ, আইইবি, পরমর্শক প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরাও কর্মশালায় অংশ নেন। বিজ্ঞপ্তি।