কুমিল্লার দক্ষিণ পৌরসভার মো. আনোয়ার হোসেন (৩৬)। স্ত্রী ও দুই বছরের একটি মেয়ে নিয়ে তাঁর সংসার। বিদেশে চাকরিকালীন দেশে মূল্যবান বৈদেশিক মুদ্রা পাঠিয়ে অর্থনীতিতে একসময় বিশাল ভূমিকা রেখেছিলেন আনোয়ার হোসেন। তিনি দীর্ঘদিন ধরে একিউট মাইলয়েড লিকোমিয়ায় আক্রান্ত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটলজি বিভাগের চিকিৎসক এম এ খান তাঁকে কেমোথেরাপি দিতে বলেছেন। প্রতিস্থাপন করতে বলেছেন অস্থিমজ্জা। ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, এই চিকিৎসায় ৬০ লাখ টাকা লাগবে। কিন্তু আনোয়ারের পক্ষে ওই টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। তাঁকে বাঁচাতে প্রয়োজন আমাদের সবার আন্তরিক সহযোগিতা। আমাদের সবার সাহায্যে নতুন জীবন পেতে পারেন আনোয়ার। সাহায্য পাঠানোর ঠিকানা: আনোয়ার হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৪১.১০১.১৮৩৭৯৯, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, কুমিল্লা। বিজ্ঞপ্তি।