আনোয়ার হোসেন শেখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ (৮৮) গতকাল বুধবার ভোরে নিজের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, এক মেয়ে, জামাতা, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। দুপুরে দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে গ্রামের বাড়ি কাহালুর বীরকেদারে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।