আনোয়ার হোসেনের মরদেহ শহীদ মিনারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় শহীদ মিনারে আনোয়ার হোসেনের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। ছবি: প্রথম আলো
কেন্দ্রীয় শহীদ মিনারে আনোয়ার হোসেনের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। ছবি: প্রথম আলো

খ্যাতিমান আলোকচিত্রী আনোয়ার হোসেনের মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল থেকে বিভিন্ন স্তরের মানুষ শহীদ মিনারে এসেছেন।

শ্রদ্ধা নিবেদনের পর তাঁর মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে। সেখানে জানাজা শেষে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের জানাজা, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন হবে।

কেন্দ্রীয় শহীদ মিনারে আনোয়ার হোসেনের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। ছবি: প্রথম আলো
কেন্দ্রীয় শহীদ মিনারে আনোয়ার হোসেনের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। ছবি: প্রথম আলো

গত শনিবার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন হোটেল ওলিও ইন্টারন্যাশনাল থেকে আনোয়ার হোসেনের (৭০) লাশ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশে একটি আলোকচিত্রী প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে আসা আনোয়ার হোসেন গত ২৮ নভেম্বর ওই হোটেলে ওঠেন।

আলোকচিত্রী আনোয়ার হোসেনের জন্ম বাংলাদেশে হলেও বর্তমানে তিনি ফ্রান্সের নাগরিক। তাঁর জন্ম ১৯৪৮ সালের ৬ অক্টোবর পুরোনো ঢাকার আগা নবাব দেউড়িতে। তিনি বাংলাদেশের আন্তর্জাতিকমানের একজন আলোকচিত্রী ও চলচ্চিত্র ভিডিওগ্রাফার। তিনি প্যারিসে বসবাস করছিলেন। বাংলাদেশের চলচ্চিত্রে চিত্রগ্রহণে অবদানের জন্য বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আনোয়ার হোসেন।