আনোয়ারা-কর্ণফুলীর উন্নয়নে ৬০ কোটি টাকার পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি পুরো দেশের ভূমি প্রতিমন্ত্রী হলেও আনোয়ারা-কর্ণফুলীবাসীর সেবাই হবে আমার প্রথম কাজ। কারণ, এই আনোয়ারাই আমার শিকড়, আমার জন্মস্থান। এ জনপদ আর অবহেলিত থাকবে না। এ অঞ্চলের উন্নয়নে ৫০ থেকে ৬০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হচ্ছে।’
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন খালেক শাহজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চন্দনাইশের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক মহিলা সাংসদ চেমন আরা তৈয়ব, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এম এ হান্নান চৌধুরী, কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী, যুবলীগ নেতা আ ম ম টিপু সুলতান চৌধুরী, পার্থসারথী চৌধুরী, ইয়াছিন হিরু, আছহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক।