আনোয়ারা-নাসিমউদ্দীন ফাউন্ডেশনকে অনুদান দিল ঢাকা ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আনোয়ারা-নাসিমউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনকে সম্প্রতি চার লাখ ৪৫ হাজার ৫০০ টাকা অনুদান দিয়েছে ঢাকা ব্যাংক। এই টাকা শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের কাজে লাগানো হবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ অনুদানের টাকার পে-অর্ডারটি ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলারা চৌধুরীর হাতে তুলে দেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক, কোম্পানি সচিব আরহাম মাসুদুল হকসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।