আনোয়ারার ১১ এলাকা সিসি ক্যামেরার আওতায় আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুরুত্বপূর্ণ ১১টি স্থান ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন এ উদ্যেগ নিয়েছে। গতকাল সোমবার থেকে এসব ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, আনোয়ারা সদর, পারকি সৈকত, চাতরী চৌমুহনী বাজার, বটতলী রুস্তমহাট, ছত্তারহাট, জয়কালী বাজার, বন্দর সেন্টার, কালাবিবির দীঘি, সরকারহাট, বরুমচড়া রাস্তার মাথা, বরুমচড়া কমিউনিটি সেন্টার এলাকা সিসি ক্যামেরার আওতায় আসছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড বন্ধে এ উদ্যেগ নেওয়া হয়েছে। এসব স্থানে চারটি করে ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
উপজেলার বারশত ইউপির চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ প্রথম আলোকে বলেন, পারকি সৈকত এলাকায় চারটি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। এতে করে সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কমে আসবে।
জানতে চাইলে আনোয়ারা উপজেলার চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, ১১টি স্থানে ৪টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।