আনোয়ারায় অগ্নিকাণ্ডে ৩ ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় গত শুক্রবার রাতে আগুনে পুড়ে গেছে তিনটি ঘর। উপজেলার বরুমচড়া গ্রামের হোসেনার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদ আহমদ বলেন, শুক্রবার মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে আবু তাহের, আহমদ মিয়া ও আকতার উদ্দিনের ঘর পুড়ে যায়। ঘরগুলো পাশাপাশি ও বেড়ার হওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে নগদ ২০ হাজার টাকা, ধানসহ আট লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভানোর সময় জাফর উদ্দিন (২২) আহত হন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ ফারুক হোসেন ও স্থানীয় চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী।