আনোয়ারায় অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত
চট্টগ্রামের আনোয়ারায় বুধবার রাতে অগ্নিকাণ্ডে আটটি দোকান ভসঞ্চীভূত হয়েছে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলার জুঁইদণ্ডী গ্রামের চৌমুহনীতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাত একটার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে উপজেলার জুঁইদণ্ডী গ্রামের চৌমুহনী বাজারের আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় মো. ইউছুপের কীটনাশকের দোকান, নূর মোহামঞ্চদের মাইক সার্ভিসের দোকান, মো. আলমের ফার্নিচারের দোকান, লোকমানের বৈদ্যুতিক সরঞ্জামের দোকান, এনামের ফার্নিচার, আবুল কালামের টেইলার্স, আবদুল মান্নানের ঝালবিতান ও একটি কাজি অফিস পুড়ে গেছে। এসব দোকানে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়ে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. লোকমান ও আলম বলেন, রাতে আগুন লাগার পরে বারবার পল্লী বিদ্যুৎ অফিসকে ফোন করা হলেও তাঁরা সাড়া না দেওয়ায় ক্ষতির পরিমাণ বেশি হলো।