আনোয়ারায় অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিদগ্ধ হয়ে পারভীন আক্তার নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তিনি মানসিক রোগী ছিলেন বলে তাঁর নিজের ও শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছেন।পরিবারের সদস্য ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার জুঁইদণ্ডী গ্রামের ওয়াইজার বাড়ির জসিম উদ্দিনের স্ত্রী পারভীন আক্তার (২৫) দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ জন্য তাঁকে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসাও করানো হয়। সর্বশেষ গত মঙ্গলবার বিকেলে পানি মনে করে গায়ে কেরোসিন মেখে কুপি জ্বালিয়ে শ্বাস নিতে গেলে সঙ্গে সঙ্গে তাঁর গায়ে আগুন ধরে যায়। আগুনের শিখা ছড়িয়ে পড়ে তাঁর পুরো শরীরে। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত দুইটায় তাঁর মৃত্যু হয়। গতকাল বিকেলে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি।’