আনোয়ারায় এক মণ পিরানহা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় এক মণ পিরানহা জব্দ করে নষ্ট করেছে মৎস্য বিভাগ। উপজেলার চাতরী এলাকার চৌমুহনী বাজার থেকে এসব নিষিদ্ধ মাছ জব্দ করা হয়।সূত্র জানায়, আনোয়ারার বিভিন্ন বাজারে দীর্ঘদিন ধরে সরকারিভাবে নিষিদ্ধ পিরানহা বিক্রি করে আসছিলেন মাছ বিক্রেতারা। তাঁরা এ রাক্ষুসে মাছকে দেশি রূপচাঁদা বলে এত দিন চালিয়ে আসছিলেন। এ খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা নিজাম উদ্দিন অভিযান চালিয়ে মো. সৈয়দ নুর (৪২) নামে একজনকে আটক করে।