আনোয়ারায় এর্শাদ আলী সরকারের বলী খেলা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারার এর্শাদ আলী সরকারের মেলা আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর ৪ বৈশাখ এ মেলা হয়। মেলার অন্যতম আকর্ষণ বলী খেলা। শত বছরের এ মেলাকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামে চলছে উৎসবের আমেজ। প্রতিবছরের ৪ বৈশাখ এটি অনুষ্ঠিত হলেও মূলত এক দিন আগ থেকে শুরু হয়ে পরের দিন পর্যন্ত এর আনুষ্ঠানিকতা চলে। মেলা কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রামের জমিদার এর্শাদ আলী সরকার এ মেলা চালু করেন প্রায় শত বছর আগে। প্রতিবছরের মতো এ বছরও মেলায় বলী খেলা ও ষাঁড়ের লড়াই হবে। রাতে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। গত বছর এর্শাদ আলী সরকারের বলী খেলায় চ্যাম্পিয়ন হন কক্সবাজারের দিদার বলী।