আনোয়ারায় এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী
আওয়ামী লীগ স্বাধীনতার চেতনার কথা বলে জনগণকে যাতনা দেয়, তারা বারবার ক্ষমতায় গিয়ে মানুষকে ধোঁকা দেয়। এখন নির্বাচন নিয়ে দলটি তামাশা শুরু করে দিয়েছে। কিন্তু জনগণ তাদের পাতা ফাঁদে পা দেবে না। জনগণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনে যাবে।
চট্টগ্রামের আনোয়ারায় এলডিপির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। গতকাল শনিবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দলটি। আনোয়ারা উপজেলা এলডিপির সভাপতি ফৌজুল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি কফিল উদ্দিন।
বক্তব্য দেন পটিয়া পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক এয়াকুব আলী, পটিয়া এলডিপির সাধারণ সম্পাদক মনসুর আলম, আনোয়ারার সাধারণ সম্পাদ নুরুল ইসলাম, দক্ষিণ জেলার সহসভাপতি মোহামঞ্চদ হাবিব ও আবদুল কুদ্দুস চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আনোয়ারা এলডিপির সাংগঠনিক সম্পাদক এম এ করিম। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন শিল্পীরা।