আনোয়ারায় কাল ইউপি সদস্যপদে উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদের উপনির্বাচন কাল সোমবার অনুষ্ঠিত হবে। গত ১৪ এপ্রিল ওই ওয়ার্ডের সদস্য মারা গেলে পদটি শূন্য হয়।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বৈরাগ ইউনিয়নের ৬ নম্বর (গুয়াপঞ্চক) ওয়ার্ডের সদস্য আহমদ ছফা গত ১৪ এপ্রিল মারা গেলে নির্বাচন কমিশন তাঁর পদটি শূন্য ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী কাল সোমবার সে পদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহামঞ্চদ ইদ্রিস (মোরগ) ও মোহামঞ্চদ সবুর (ফুটবল)। ওয়ার্ডে ভোটারের সংখ্যা এক হাজার ৪৪৭ জন। আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহামঞ্চদ মনিরুজ্জামান বলেন, উপনির্বাচন অনুষ্ঠানের জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।