আনোয়ারায় চার ঘরে ডাকাতি, ১০ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার জুঁইদণ্ডী গ্রামের লামার বাজার এলাকায় চারটি ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।সূত্র জানায়, সোমবার দিবাগত রাত দেড়টায় ১০-১৫ জনের একদল সশস্ত্র ডাকাত লামার বাজার এলাকার নজির আহমদ, মহিউদ্দিন সওদাগর, মাওলানা মোহাম্মদ আলী ও শাহ আলম সওদাগরের ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ডাকাতি করে। এ সময় ডাকাতেরা ১০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কোনো মামলা হয়নি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির লামার বাজারে ডাকাতি হওয়ার কথা স্বীকার করেছেন।