আনোয়ারায় পশুর হাটে মন্দাভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় পশুর হাটে কেনাবেচা কম হওয়ায় হতাশ হয়ে পড়েছেন বিক্রেতারা। উপজেলার সব কটি বাজারেই গতকাল শনিবার পর্যন্ত এ অবস্থা দেখা গেছে।
দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় বাজার আনোয়ারার সরকারহাটে চট্টগ্রাম শহর থেকে পশু কিনতে আসা ক্রেতা আনিসুল ইসলাম বলেন, ‘এ বছর পশুর দাম কম, তাই আজ না কিনে শেষ মুহূর্তে দেখেশুনে কিনব।’
ওই হাটের বিক্রেতা জালাল উদ্দিন বলেন, ‘আমি কুষ্টিয়া থেকে ২০টি গরু এনে মাত্র দুটি বিক্রি করেছি। ভয়ে আছি শেষ পর্যন্ত সব গরু বিক্রি করতে পারব কি না।’
সরকারহাটের ইজারা নেওয়া নজরুল আনছারী বলেন, বাজার ঠান্ডা, কেনাবেচা একেবারেই কম। তিনি আরও বলেন, শুক্রবার মাত্র ১২০০ পশু বিক্রি হয়, যা স্বাভাবিকের চেয়ে অনেক কম।