আনোয়ারায় পাগলা কুকুরের কামড়ে ১১ শিশু আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় পাগলা কুকুরের কামড়ে ১১ শিশু আহত হয়েছে। তাদের মধ্যে ছয়জনকে আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার পরৈকোড়ার ভিংরোলে এ ঘটনা ঘটে। স্থানীয় ও আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে ভিংরোল গ্রামে খেলা করার সময় একটি পাগলা কুকুর ১১ জন শিশুকে কামড়ায়। তাদের মধ্যে ছয়জনকে আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তারা হলো: ইসফা (৪), ফাহমিদা (১১), রিমন দাশ (৪), সায়েম (১১), হূদয় (১৪) ও আতিকুর রহমান (৬)। অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক লক্ষ্মীপদ দাশ বলেন, গতকাল বিকেল পাঁচটার পরে স্বাস্থ্যকেন্দ্রে একের পর এক কুকুরের কামড়ে আহত রোগী আসতে শুরু করে। তাদের ভর্তি করা হয়েছে।