আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট শিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আবুল হাসনাত (২৭)। তিনি আনোয়ারা সদরের কলেজ রোড এলাকার গ্রীন ভিউ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক। গতকাল সোমবার সকালে স্কুলের ছাদের পানির ট্যাংক পরিষ্কার করার কাজ দেখভালের সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

মারা যাওয়া হাসনাতের খালাত ভাই আতিকুর রহমান বলেন, স্কুলের ছাদের পাশ দিয়ে বিদ্যুতের লাইন গেছে। অসতর্কতাবশত শিক্ষক হাসনাত দুর্ঘটনার শিকার হন। তাঁর বাড়ি উপজেলার বটতলী গ্রামে। শিক্ষকতার পাশাপাশি উপজেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।