আনোয়ারায় বিস্ফোরণে আহত দুই ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় ভেজাল মদ তৈরি করতে গিয়ে বিস্ফোরণে আহত দুই ব্যক্তি গতকাল শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত সোমবার রাতে আনোয়ারার বারশত এলাকায় ঘরের মধ্যে তাঁরা বিস্ফোরণে আহত হয়েছিলেন। অভিযোগ রয়েছে, বিদেশি ব্র্যান্ডের নকল মদ তৈরির সময় এ বিস্ফোরণ ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: বারশত ইউনিয়নের শইল্যার বাড়ির মৃত সাহেব মিয়ার ছেলে আলমগীর (২৮) ও বাঁশখালীর মকবুল আহম্মদের ছেলে খলিল আহমদ (৩৫)। খলিল শইল্যার বাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন বলে জানা গেছে। সূত্র জানায়, সোমবার রাত সাড়ে আটটার সময় উপজেলার বারশত আলমগীরের ঘরে একটি বিস্ফোরণ ঘটে। এ সময় ওখানে খলিলও ছিলেন। স্থানীয় লোকজনের অভিযোগ, ভেজাল মদ তৈরি করতে গিয়ে এ দুজন বিস্ফোরণে আহত হন। ওই দিন রাতে তাঁদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোররাত তিনটায় খলিল আহমদ ও সকাল ছয়টার সময় আলমগীর মারা যান। দুজনের মারা যাওয়ার কথা স্বীকার করে আনোয়ারা থানার উপপরিদর্শক মোহাম্মদ হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।