আনোয়ারায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ ও সমাবেশ
১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট চলাকালে চট্টগ্রামের আনোয়ারার বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। গতকাল সোমবার উপজেলা সদরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলা সদরের আবদুল জলিল মিলনায়তনে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মদন চন্দ্র ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক সৈয়দ লকিতুল্লাহ। বক্তব্য দেন চট্টগ্রাম অঞ্চলের সহসভাপতি বাদল চন্দ্র সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মো. ওসমান গনি, প্রধান শিক্ষক নুরুল হক চৌধুরী, বাকবিশিস আনোয়ারার সাধারণ সম্পাদক সামশাদ সাত্তার, প্রধান শিক্ষক বখতেয়ার মাহমুদ, মৌলানা লেয়াকত আলী, আবুল কালাম চৌধুরী, সাংবাদিক আনোয়ারুল হক, প্রধান শিক্ষক কামাল উদ্দিন, মুহিদুল ইসলাম চৌধুরী, প্রণব কান্তি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক মো. এরফান চৌধুরী।