আনোয়ারায় রানীক্ষেত রোগে সাড়ে সাত হাজার মুরগি মারা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রানীক্ষেত রোগে প্রায় সাড়ে সাত হাজার মুরগি মারা গেছে বলে জানা গেছে। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিনে আনোয়ারার শোলকাটা গ্রামের শেখ মোহাম্মদ খানের খামারের এক হাজার, এয়ার মোহাম্মদ খানের ৮০০, খবিরুল হকের ৭০০, আনোয়ারের এক হাজার, আজিজের এক হাজার ৫০০ এবং ডিম পাড়া অবস্থায় আবু তাহেরের দুই হাজার ৫০০ লেয়ার মুরগি মারা গেছে। খামারিরা জানান, প্রথমে মুরগির পা অবশ হয়ে পড়ে। পরে দু-এক ঘণ্টার মধ্যে মুরগিটি মারা যায়। ফলে চিকিৎসা দেওয়ারও সময় পাননি তাঁরা।শোলকাটার শেখ মোহাম্মদ জানান, ‘আমার ফার্মের ২৫ দিন বয়সী এক হাজার ব্রয়লার মুরগি মারা গেছে। এতে আমার এক লাখের বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে। কয়েকজন খামারি অভিযোগ করেন, মুরগি মারা যেতে থাকলেও প্রশাসনের কোনো আন্তরিকতা চোখে পড়েনি। জানা গেছে, শোলকাটায় একটি খামার পরিদর্শনে গেছেন আনোয়ারার প্রাণিসম্পদ বিভাগের ডেপুটেশনে থাকা সহকারী আনোয়ার। তিনি জানান, কোন রোগে মুরগি মারা গেছে, জানি না।আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ‘আমি খবর পেয়ে তাহের ও মনিরের খামারে গেছি। রানীক্ষেতেই এসব মুরগি মারা গেছে। আনোয়ারায় বার্ড ফ্লু নেই বলেও তিনি দাবি করেন।’