আনোয়ারায় লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এলাকা থেকে ধারালো অস্ত্রের আঘাতে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বরৈয়া পুলের পাশে রাস্তার ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম আবদুর রহিম (৩৪)। থানা সূত্রে জানা গেছে, জুঁইদন্ডী ইউনিয়নের লামার বাজার এলাকায় আবদুর রহিমের বাড়ি। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা রহিমের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। তাদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই রাস্তায় প্রায়ই ছিনতাই ও ডাকাতি হয়। তাদের ধারণা, রহিমকে ছিনতাইকারীরা ছুরিকাঘাতে হত্যা করে টাকা-পয়সা নিয়ে পালিয়েছে।