আনোয়ারায় শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে ভরাচর চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারা উপজেলার ভরাচর ইয়ং জেনারেশন সোসাইটি আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ভরাচর ইয়ং ভাইকিংস চ্যাম্পিয়ন হয়েছে। ২০ জানুয়ারি ভরাচরের শঙ্খ নদের পাড়ে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন রোকন উদ্দিন ও নাদিম ফয়েজ। খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। খেলার ধারাভাষ্য দেন মোহাম্মদ করিম।
১৬টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট শুরু হয় গত ১০ ডিসেম্বর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী। অতিথি ছিলেন বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন আমজাদী, ব্যবসায়ী রাশেদুল ইসলাম চৌধুরী, যুবলীগের নেতা মুরিদুল আলম, ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস।