আনোয়ারায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় সাত বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রের ভাষ্যমতে, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে সাত বছরের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়। লজ্জায় শিশুটির অভিভাবক ঘটনাটি গোপন রাখেন। কিন্তু মঙ্গলবার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।পুলিশ জানায়, ধর্ষণের শিকার শিশুটির বাবা গতকাল মো. রাসেল (৩০) নামের এক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আনোয়ারা থানার এসআই মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।