আনোয়ারায় হামলায় আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় হামলায় আহত এক যুবক গতকাল মঙ্গলবার হাসপাতালে মারা গেছেন। গত সোমবার উপজেলার বারখাইন ইউনিয়নের মধ্যম শিলাইগড়ায় কয়েকজন ব্যক্তি তাকে মারধর করে। স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে তিন ব্যক্তি মোহাম্মদ শাহেদ (২২) নামের এক ব্যক্তির পুকুরে জাল দিয়ে মাছ ধরে। এ সময় শাহেদ মাছ ধরার কারণ জানতে চাইলে ওই তিন ব্যক্তি শাহেদকে বাঁশ ও লাঠি দিয়ে মারধর করে। এতে তাঁর মাথা ফেটে গেলে প্রথমে আনোয়ারার একটি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শাহেদের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সেখানে তাঁর মৃত্যু হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।