আনোয়ারায় ২২ বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত দিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। আর এতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি দাপ্তরিক কর্মকাণ্ডে সমস্যার সৃষ্টি হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, আনোয়ারা উপজেলার ৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২টি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। এ কারণে এসব বিদ্যালয়ের পাঠদান ও দাপ্তরিক কাজে ব্যাঘাত ঘটছে। জানা গেছে, উপজেলার উত্তর সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বরৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আইর মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমুরিয়া-রূদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুজরা-তিশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুনিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরুমচড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওষখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরুমচড়া নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারশত সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শোলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। তবে বারশত সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শোলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে।জানতে চাইলে আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, খুব শিগগির প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। প্রধান শিক্ষক না থাকায় ওই বিদ্যালয়গুলোতে সমস্যা হওয়ার কথা স্বীকার করেন তিনি।