চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে ছয় মাস পর নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক আনোয়ারুল আজিমকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ১২ (২) ধারা অনুযায়ী ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক আনোয়ারুল আজিমকে চার বছরের জন্য নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি ফ্যাক্স বার্তা গতকাল মঙ্গলবার বিকেল চারটায় আমার হাতে এসে পৌঁছেছে।’রেজিস্ট্রার আরও বলেন, নতুন উপাচার্য বুধবার (আজ) বেলা ১১টায় দায়িত্ব গ্রহণ করবেন। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। গত বছরের ২৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ ইন্তেকাল করেন। এর পর থেকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।