আনোয়ারুল সভাপতি খালেকুজ্জামান সাধারণ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি হিসেবে আনোয়ারুল ইসলাম এবং এস এম খালেকুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে দিনাজপুর লোকভবনে ত্রিবার্ষিক কাউন্সিলে কাউন্সিলররা তাঁদের নির্বাচিত করেন।শহর আওয়ামী লীগের সভাপতি তৈয়বুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান।নবনির্বাচিত সভাপতি জানান, কাউন্সিলে পৌর এলাকার ১২টি ওয়ার্ডের প্রতিটি থেকে ১৫ জন করে মোট ২৪০ জন এবং কো-অপশনে ১০ জনসহ সর্বমোট ২৫০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।