আনোয়ারের দুটি কিডনি নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলা সদরের দক্ষিণ চিকনমাটি পণ্ডিত-পাড়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আবু কালামের ছেলে আনোয়ার হোসেনের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। আনোয়ার কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র। বর্তমানে তিনি ঢাকার ল্যাবএইড হাসপাতালের কিডনি রোগ বিশেষজ্ঞ মানস সাহার তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের বেঙ্গালুরুতে নেওয়া প্রয়োজন। আনোয়ারের কিডনি প্রতিস্থাপনের জন্য দরকার প্রায় ১০ লাখ টাকা। কিন্তু তাঁর দরিদ্র বাবার পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। আনোয়ারের চিকিৎসা-সহায়তায় এগিয়ে আসার জন্য দেশের হূদয়বান মানুষের কাছে আবেদন জানিয়েছেন আনোয়ারের মা। অর্থনীতিবিদ হয়ে দেশের সেবা করতে চান আনোয়ার। তাঁর এ স্বপ্ন পূরণে প্রয়োজন সমাজের হূদয়বান ব্যক্তিদের সহযোগিতা। সাহায্য পাঠানোর ঠিকানা: আনোয়ার হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর ০০২২৮৮৪৫৭, সোনালী ব্যাংক, করপোরেট শাখা, রংপুর। যোগাযোগ: ০১৭২৮১৬০১৫১। নীলফামারী প্রতিনিধি।