আন্ত জেলা ভলিবল প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ভলিবল ফেডারেশন আয়োজিত আন্তজেলা ভলিবল প্রতিযোগিতার (১৭তম পুরুষ) চূড়ান্ত পর্বের খেলা ২৬ থেকে ৩০ নভেম্বর ভোলা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে চট্টগ্রাম জেলা দল গঠন করা হয়। ১৭ নভেম্বর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ভলিবল কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিজেকেএসের অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ভলিবল কমিটির চেয়ারম্যান সৈয়দ শাহাবুদ্দিন।
সভায় ১২ জন খেলোয়াড়, ১ জন ম্যানেজার ও ১ জন প্রশিক্ষকসহ ১৪ সদস্য জেলা দল গঠন করা হয়। এতে সিজেকেএস ভলিবল কমিটির ভাইস চেয়ারম্যান মো. শোয়াইবকে দলীয় ম্যানেজার এবং যুগ্ম সম্পাদক শামীম আহমেদকে প্রশিক্ষক হিসেবে মনোনীত করা হয়। দলের খেলোয়াড়েরা হলেন আবদুল মমিন, বজলুর রশীদ, ফয়সাল হাবীব, দিব্য কুমার রায়, মিরাজ উদ্দিন, আবু বকর সিদ্দিক, মাহবুবুল আলম, সৈয়দ আলীম হোসেন, হাসান আলী, মো. সোহেল, তায়ফুল আলম ও রাহুল শীল। বিজ্ঞপ্তি।