আন্তঃধর্মীয় সংলাপ সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তঃধর্মীয় সংলাপ সাম্প্রদায়িক সম্প্র্রীতিকে আরও মজবুত করে। গতকাল মঙ্গলবার কারিতাস আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। আন্তঃধর্মীয় সংলাপ কমিশন ময়মনসিংহ এ মতবিনিময় সভার আয়োজন করে। বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন কমিশনের সভাপতি অধ্যাপক জুলফিকার রফিক রঞ্জু।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ইকরামুল হক। আরও বক্তব্য দেন কারিতাস আঞ্চলিক পরিচালক থিওফিল নকরেক, আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের সাধারণ সম্পাদক ফাদার শিমন হাচ্চা, অধ্যাপক বিমল কান্তি দে, অধ্যক্ষ মার্টিন বিভাস দে, ফাদার কামিলুস রেমা, সিস্টার জসিন্তা ম্রং, শিমিয়োন মৃণাল কান্তি সাংমা, রেভা. বেঞ্জামিন ব্যানার্জি, মাওলানা জামাল উদ্দিন মাসউদ, আমাদের সময়-এর স্টাফ রিপোর্টার মো. নজরুল ইসলাম প্রমুখ।