আন্তআইইউবি টেবিল টেনিস টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ডিভিশন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের উদ্যোগে আন্তআইইউবি টেবিল টেনিস অটাম ২০১৬ টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বসুন্ধরায় আইইউবি ক্যাম্পাসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী ও উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। প্রতিযোগিতায় বাছাই বিভাগে জাভেদ আহমেদ চ্যাম্পিয়ন এবং শেখ মো. নাইম রানারআপ হন। অবাছাই বিভাগে আজমায়িন ফায়েককে হারিয়ে মুনাফ আহমেদ চ্যাম্পিয়ন হন। বিজ্ঞপ্তি।