আন্তক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৭-এর ঢাকা আঞ্চলিক পর্যায়ের ফাইনাল গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজে এই প্রতিযোগিতা হয়।
স্কুলপর্যায়ে ‘ধর্মের সঠিক জ্ঞান প্রদানের ব্যর্থতাই যুবসমাজকে ধর্মীয় উগ্রবাদের দিকে ঠেলে দিচ্ছে’ শীর্ষক বিতর্কে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে পরাজিত করে বিজয়ী হয় শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ। এতে শ্রেষ্ঠ বক্তা হয় বিজয়ী দলের নেতা মুনতাহা মাশিয়াত।
কলেজপর্যায়ের ‘নৈতিকতা ও দেশাত্মবোধ জাগ্রত করাই তরুণ প্রজন্মের শিক্ষার প্রধান চ্যালেঞ্জ’ শীর্ষক বিতর্কে আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে পরাজিত করে বিজয়ী হয় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এতে শ্রেষ্ঠ বক্তা হয় বিজয়ী দলের নেতা ইশরাত জাহান।
বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান। স্পিকার হিসেবে প্রতিযোগিতা পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষÿলে. কর্নেল মো. রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষÿব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের অধ্যক্ষ কর্নেল মো. রশিদুল ইসলাম খান, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষÿলে. কর্নেল সৈয়দ এ কে সাব্বির আহমেদ, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।