প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুটিংয়ের প্রসার, প্রচার ও আন্তর্জাতিক মানের শুটার তৈরির লক্ষ্য নিয়ে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে গ্লোব সফট ড্রিংসের পৃষ্ঠপোষকতায় এবং বগুড়া রাইফেল ক্লাবের তত্ত্বাবধানে বগুড়ায় তিন দিনব্যাপী ২২তম আন্তক্লাব শুটিং প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান। বগুড়া জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। এর আগে প্রতিযোগিতার সার্বিক বিষয় তুলে ধরেন বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ। শেরপুর (বগুড়া) প্রতিনিধি