আন্তজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুরের আন্তজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিরাজদিখান থানার পুলিশ জানিয়েছে। পুলিশ বলেছে, তাদের বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সিরাজদিখানের একটি ডাকাতির ঘটনার সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয়।সিরাজদিখান থানার পুলিশ বলেছে, ডাকাতির ঘটনা তদন্ত করার সূত্র ধরে গত বুধবার দিবাগত রাতে ঢাকা মহানগরের কোতোয়ালি থানা এলাকা থেকে নিজাম মোল্লা নামের একজনকে তারা গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আবু শেখ, শহীদ সরদার, লিটন হাওলাদার, জালাল খাঁ, রহমান খাঁ ও রেজাউল করিম নামের আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মাদারীপুরের কালকিনী থানার উত্তর রাজদি গ্রাম থেকে সোহাগ হাওলাদার ও পলাশ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষে কালকিনীর বেপারীপাড়া থেকে সজল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেছেন, গ্রেপ্তার হওয়া ডাকাতদের কাছ থেকে ১৮ হাজার টাকা, দুটি মুঠোফোন, দুই জোড়া স্বর্ণের বালা, এক জোড়া কানের দুল, ডাকাতিতে ব্যবহূত রামদা, ধারালো অস্ত্রসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।