আন্তজেলা ডাকাত সর্দার আজাদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাটের আন্তজেলা ডাকাত সর্দার মো. আজাদ ওরফে আজাদ ডাকাতকে (৩৫) গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মকবুল চৌধুরীরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আজাদ ডাকাত ধানসিঁড়ি ইউনিয়নের জর্দ্দানন্দা গ্রামের আবদুর রবের ছেলে। তাঁর বিরুদ্ধে কবিরহাট থানায় ডাকাতি ও দস্যুতার তিনটি মামলা ছাড়াও জেলার বিভিন্ন থানায় বেশ কিছু মামলা রয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার পর গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকের একদল পুলিশ আজাদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে নিয়ে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত কবিরহাট ও আশপাশের উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হলেও সহযোগীদের আটক ও অস্ত্র উদ্ধারে কোনো সফলতা পাওয়া যায়নি।জানতে চাইলে আজাদ ডাকাতকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুবুল আলম। ওসি জানান, আজ শনিবার তাঁকে কবিরহাট থানার তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে নোয়াখালীর বিশেষ আদালতে পাঠানো হবে।